1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

একুশে পদক পাচ্ছেন মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত
একুশে পদক (২০২৫) পাচ্ছেন আমার দেশ সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। সাংবাদিকতা ও মানবাধিকারে তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মোট ১৪ জন মনোনীত হয়। এদিকে মাহমুদুর রহমানকে একুশে পদকে মনোনীত করায় উচ্ছ্বাস প্রকাশ চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বাংলাদেশ এসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে’র) সভাপতি এম আবদুল্লাহ অভিন্দন জানিয়ে লিখেন, দৈনিক আমার দেশ -এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ  একুশে পদকের জন্যে মনোনীত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিকতায় যুক্ত হয়ে যতটা মূল্য তাঁকে দিতে হয়েছে, তার তুলনায় এ স্বীকৃতি হয়তো বড়ো কিছু নয়। কিন্তু ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টিতে ‘চান্স সম্পাদক’ যখন সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন তা অবশ্যই বড়ো করে উদযাপনযোগ্য। অভিনন্দন মাহমুদ ভাই। ধন্যবাদ অন্তর্বর্তী সরকার।
সাংবাদিক আলী হাসান তৈয়ব লিখেন, প্রিয় সম্পাদক সাহেবের এই পুরস্কার প্রাপ্য ছিল। অভিনন্দন হে সত্যিকার কলমযোদ্ধা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK