1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: মামুনুর রশিদ মামুন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:

আজকে নির্বাচন নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে দেশে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন একটি রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন সময়ে বিভিন্ন অবান্তর এবং অপাংক্তেয় কিছু বক্তব্য তুলে ধরে, দাবি দাওয়া দিয়ে আগামী নির্বাচন নিয়ে পর্দার অন্তরালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর চাটখিলে আজিজ সুপার মার্কেট সম্মুখ মাঠে র‍্যালী পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মামুনুর রশিদ মামুন বলেন, ‘আমরা হুশিয়ার করে দিতে চাই। বিগত ১৭ বছর কারো লুঙ্গির নিচে বা কারো অধীনে আমরা রাজনীতি করি নাই। আমরা রাজপথে থেকে ফ্যসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি। আজকে জনগণের দাবি একটাই। তারা নির্বাচন চায়। তারা ভোট দিতে চায়। জিয়া পরিবারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যতো ষড়যন্ত্রই হোক তা মোকাবেলা করা হবে।’

তিনি আরো বলেন, ‘জনগন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে ধানেরশীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।’

সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও যুবদলের এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভাশেষে চাটখিল বাজারে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়৷ র‍্যালি শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় চাটখিল উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK