1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইমাম-মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতনভুক্ত করার আশ্বাস এমদাদুল হক ভরসার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

রংপুরের (পীরগাছা-কাউনিয়া) আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা বলেছেন, তিনি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম ইমাম-মুয়াজ্জিনদের কিভাবে সরকারি বেতনভূক্ত করা যায়-সে বিষয়ে কথা বলবেন। কারণ অনেকে ইমাম-মুয়াজ্জিনদের বেতন ঠিকমতো দিতে চায় না। বুধবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমদেবু (আমডারা) যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তার বাবা রহিম উদ্দিন ভরসা তাদের নিয়ে রাজনীতি করতেন। তার বাবার পথ ধরেই তিনি এখন রাজনীতি করছেন। তিনি সংস্কার প্রার্থী হতে চান। তিনি জনগণের মাঝে বেঁচে থাকতে চান। তিনি আরও বলেন, আগে কেউ ঠিকমতো তাফসিরুল মাহফিল করতে পারে নাই। এখন রাত ১০-১১ বাজলেও কোন ভয় নেই। আজ আমরা স্বাধীন। খোলাকাশের নীচে বক্তব্য দিচ্ছি। এসময় তিনি আবু সাঈদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেন।

তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমাদ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK