1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান: ৮০ হাজার টাকা অর্থদন্ড

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০হাজার টাকা অর্থদন্ড করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামশেদ আলম রানা। শনিবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রয় করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর এলাকার মো: ফারুখ হোসেন এর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইনে সদর উপজেলায় ৪টি পৃথক অভিযানে সর্বমোট ৮০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামশেদ আলম রানা জানান, ফসলি জমির টপসয়েল বিক্রি এবং ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত মোটরযান চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK