1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

আ.লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় : আবুল খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়; রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেবো না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করিনি। গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

খায়ের ভূঁইয়া আরও বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে খায়ের ভূঁইয়া বলেন, চাঁদাবাজি ও অপ্রাসঙ্গিক বিষয়ে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতাকর্মী যাতে সাহস দেখাতে না পারে সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু লোককে সর্তক করা হয়েছে আবার কিছু লোককে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৬-১৭ বছর বাংলাদেশে একটি অনিয়ম ছিল। এই অনিয়মকেই নিয়মে বানানো হয়েছিল। এতে করে সমাজিক অক্ষয়টি তাৎক্ষণিকভাবে পরিহার করতে পারি না। ইতোমধ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। চাঁদাবাজ, দুর্নীতি ও জায়গা-জমি সংক্রান্ত শালিশ এগুলো বিএনপি নেতাকর্মীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্যসচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্যসচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK