1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আ. লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত
নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন— আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাসসহ দলের আরো ৩৭ জন নেতাকর্মী।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আসামিরা ২০২১ সালে ১১ নভেম্বর আটপাড়া উপজেলার সুখারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে বিএনপির কর্মী সৈয়দ মোস্তফা সাহেদ কামালের দোকানে হামলা চালান। এ সময় তার দোকান থেকে অন্তত চার লাখ টাকার বেশি মূল্যের মালপত্র লুটপাট এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান। তখন তারা ওই দোকানের সামনে ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর সৈয়দ মোস্তফা কামাল বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আজ সোমবার নেত্রকোনা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK