1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আ. লীগের ১৩ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত
নেত্রকোণার বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের ১৩ জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। রোববার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টার দিকে নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন এ আদেশ প্রদান করেছেন।
আসামীরা হলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বারহাট্টা উপজেলা শাখার সভাপতি ও বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সেন্টু, সাহতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত, ওই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আঙ্গুর, বাউসী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বারহাট্টা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সদস্য  পারভেজ মিয়া সহ ১৩ জন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার  গোপালপুর এলাকায় বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিলো। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ এনে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করে। মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেম সহ ৫৯ জন নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০ জনকে আসামী করা হয়।
আসামী পক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার জানান,  আসামীরা বিজ্ঞ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। রোববার সকালের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা জামিনের জন্যে প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক কামাল হোসাইন নামঞ্জুর করেন এবং কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK