1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আৎকাপাড়া সহকারী শিক্ষক মজিবুর রহমানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ৫নং ধলামূল গাঁও ইউনিয়নের আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমানের  দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর উপলক্ষে উক্ত বিদ্যালয় মাঠে (১লা ডিসেম্বর ) রবিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নয়ন মিয়া এবং সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কান্তা নন্দী।
জানা যায় সহকারী শিক্ষক মজিবুর রহমান ১৯৯১ সালে উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, তিনি দীর্ঘ ৩৩ বছর উক্ত বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী শিক্ষক মজিবুর রহমানের শিক্ষকতাকালীন জীবনের সার্বিক বিষয় তুলে ধরে স্বাগতিক বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় সহকারী শিক্ষক মজিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আৎকাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক হেলেনা খাতুন, সহকারী শিক্ষক আসমাউল হুসনা ও বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজেন্সি ডিরেক্টর হাবিবুর, ফেরদৌস আহমেদ,সহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ নয়ন মিয়া তার সমাপনী বক্তব্যে বিদায়ী সহকারি শিক্ষক মজিবুর রহমানের উদ্দেশ্যে বলেন দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করার পর বিধি মোতাবেক আপনি বিদ্যালয় থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি। আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে। অবসরকালীন জীবনে যখন সময় পাবেন বিদ্যালয়ে আসবেন, বিদ্যালয়ের খোজ খবর রাখবেন এবং লেখাপড়ার মান উন্নয়নে পরামর্শ দিবেন। পরবর্তীতে সবার দীর্ঘায়ু জীবন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK