1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই- এডভোকেট মোখতার

বিপ্লব ইসলাম, লংগদু, রাঙ্গামাটি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই ” শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলাতে বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ২৯৯ নং রাংগামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী সিনিয়র আইনজীবী এডভোকেট মোখতার আহম্মদ প্রথমবার মত বিনিময় সভা করেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাজ মাহমুদ এর সঞ্চালনায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীন এর সভাপতিত্বে,  মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক মো. আব্দুল আলিম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামির মনোনীত ২৯৯ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুল হক,রাঙ্গামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম,গাঁথাছড়া বায়তুশ শরফের প্রধান মাওলানা ফোরকান আহমদ, বিশিষ্ট সাংবাদিক এখলাছ মিঞা খান, জেলা জামায়াতের শূরা সদস্য মতিউর রহমান সহ প্রমুখ। এসময় লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত শিবিরের নেতা কর্মীরা এসে একত্রিত হয়েছেন। আলোচনা সভায় বক্তারা বলেন,  দেশ এখন ভালো নেই, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যেসব আলেমদের ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে হত্যা করেছেন, এছাড়াও বিডিআর হত্যাকান্ড,বিভিন্ন আন্দোলন নিহত জামায়াত শিবিরের নেতা কর্মীদের এবং সর্বশেষ জুলাই গনঅভ্যুত্থানে আহত এবং নিহত ছাত্র জনতাকে। এই ফ্যাসিস্ট সরকার সবসময় নিজেদের আধিপত্য বিস্তার করে , দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করে রেখেছিলো। সর্বশেষ ২৪ সালের ডামি নির্বাচন করে আর বেশী দিন চেয়ার ধরে রাখতে পারেনি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা স্বৈরাচারী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। শুধু তাই নয়, আওয়ামীলীগের দোষররা এখন কেউ আর প্রকাশ্যে নাই। এদেশের ছাত্রজনতা বুঝিয়ে দিয়েছে অন্যায় অবিচার বাংলার জমিনে চলেনা চলবেনা। তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষের আস্থার প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত ২৯৯ নং আসনের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় মূল্যবান ভোট দিয়ে জামায়াত ইসলামকে আগামীর সঠিক একটি সংসদ গঠনে সহযোগীতা করবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK