1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 আরো এক গৃহহীনকে ঘর দিচ্ছে  ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

দীর্ঘ ২০ বছর থেকে জরাজীর্ণ গৃহে চরম কষ্টে দিন কাটাচ্ছিল পরকোট ইউনিয়নের পূর্ব পরকোটের পাটোয়ারী বাড়ির মানসিক ভারসাম্যহীন হত দরিদ্র নুর মোহাম্মদের পরিবার। বিষয়টি ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম এর  নজরে আসলে তারা দ্রুত গৃহ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ৩৯তম গৃহহীন প্রকল্প বাস্তবায়নে মাঠে নেমেছে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।

ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন  চাটখিল এবং সোনাইমুড়ীতে ফাইভ জিরো প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক হত দরিদ্র গৃহহীন মানুষদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা। যেখানে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, চিকিৎসাহীন মৃত্যু, ভিক্ষাবৃত্তি দূরীকরণ, দক্ষতার  মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শূন্য নিরক্ষরতা এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন  । তার অন্যতম হচ্ছে গৃহনির্মাণ প্রকল্প।

ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া উপদেষ্টা  গোলাম মর্তুজা উপদেষ্টা  জহিরুল ইসলাম, তিনজনের সার্বিক দিক নির্দেশনা এবং সম্পূর্ন নিজস্ব  অর্থায়নে এই প্রকল্প গুলো বাস্তবায়নের লক্ষে চাটখিল, সোনাইমুড়ীতে  কাজ করে যাচ্ছে মোস্তাফা হাজেরা ফাউন্ডেশন।

গতকয়েকদিন আগে ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা শিক্ষাবিদ গোলাম মর্তুজা চাটখিল উপজেলার পশ্চিম পরকোটের খলিফার বাড়িতে পরিদর্শনে এসে  অসহায় পরিবারটির ঘরের অবস্থা দেখে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফাউন্ডেশনের এর পক্ষ থেকে এই পরিবারকে মাথা গোজার ঠাই হিসেবে একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়।  তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার ফাউন্ডশনের স্বেচ্ছাসেবীরা কাজ শুরু করে গৃহ নির্মাণের।

ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন চাটখিল এবং সোনাইমুড়ীতে এখন পর্যন্ত ৩৮ টি পরিবারকে গৃহনির্মাণ করে দিয়েছে এবং এ গৃহ নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকবে বলে তারা জানান। গৃহ নির্মাণ প্রকল্পে উদ্বোধনী কার্যক্রমে  শিক্ষাবিদ গোলাম মর্তুজা অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন, এছাড়াও চাটখিল উপজেলার জামায়েত ইসলামীর আমির মাওলানা মহি উদ্দিন হাসান, ইসলামী আন্দোলনের উপজেলা সহ সভাপতি মাওলানা শামছুল ইসলাম, ইসলামী আন্দোলনের পরকোট ইউনিয়ন সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK