1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
চাকরির ধরন :  বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ :  ২০ নভেম্বর ২০২৪
পদ ও লোকবল : ১টি ও ১৫ জন
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ২০ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ :  ২০ ডিসেম্বর ২০২৪

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
লোকবল নিয়োগ: ১৫ জন

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: পণ্য এবং প্রক্রিয়া উৎপাদন এবং উন্নয়নে অভিজ্ঞতা
অভিজ্ঞতা: অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, ৬ মাসের প্রবেশন মেয়াদ সফলভাবে সমাপ্ত করার পরে বেতন বৃদ্ধি। প্রাণ-আরএফএল আউটলেটে ক্রেডিট ক্রয় সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK