1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমরা একটি নির্বাচিত সরকার চাইছি : বিএনপি উপদেষ্টা আবুল খায়ের

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে সরকারের বিশাল সিন্ডিকেট। আমরা একটি নির্বাচিত সরকার চাইছি। নির্বাচনী রোডম্যাপ দিলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে গভীর চক্রান্ত করছে স্বৈরাচারের দোসররা। সংস্কার একটি অব্যাহত কর্মসূচি। এটা একদিনে শেষ হওয়ার কথা নয়। সরকারের নির্দিষ্ট মেয়াদ রয়েছে, অনন্তকাল থাকা যায় না।

 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম স্বপন, কেয়ার এডুকেশন সোসাইটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মাইজদী শাখা ম্যানেজার মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK