
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন,আদিবাসি শিক্ষার্থীদের পাঠদান সহজে বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। এই ভাষার বইয়ের উপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবো। যাতে করে শিশুরা দেখে দেখে শিখতে পারে। তবেই পাঠদান সহজ হবে। উপদেষ্ঠা আরও বলেন,আদিবাসি শিক্ষক নিয়োগের কাঠামোগত সমস্যা আছে,এতে যোগ্য শিক্ষকেরও অভাব রয়েছে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন,উপযুক্ত শিক্ষার অভাবে বেকারত্বের সঙ্খ্যা বাড়ছে। ফলে প্রাথমিকের শিক্ষকদেরও পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্ঠা শিবগঞ্জ উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।