1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। সরকারের উচিত এবং আমরা সেই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই দাবি জানিয়েছি।’
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কারের কথা বলছি। মানুষ আসলে পরিবর্তন চায়। আমরা দেখছি বিভিন্ন পুরনো বন্দোবস্তকেই সমর্থন দিয়ে যাচ্ছে। সংস্কারে অনেকেরই অনাগ্রহ। যতই অনাগ্রহ থাকুক না কেন আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে ছিলাম তারা অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই আন্দোলনেও নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমার অনেক ভাই-বোন আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং সমর্থন নিয়েই নতুন রাজনীতি করতে চাই।’
নাহিদ বলেন, ‘এনসিপি তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে। আমরা বলেছি, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের কাঠামোর সংস্কার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি। কারণ আমরা মনে করি, বর্তমানের প্রেক্ষাপট ছিল জুলাই আন্দোলন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হলে আমরা আরেকটি ফ্যাসিবাদ যে দেখব না তার নিশ্চয়তা নেই।’
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK