1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অসহায় ও দুস্থদের মাঝে চট্রগ্রাম জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যে রাষ্ট্রে কেউ খাদ্য ও বস্ত্রের অভাবে দিনাতিপাত করবে, আর কেউ অবৈধ পন্থায় অর্থবিত্তের পাহাড় জমাবে- এমনটা হবে না।
জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফপূর্ণ বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে।   রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অধীন কোতোয়ালী থানার ২১ নং জামালখান ওয়ার্ডের দুস্থ, অসহায়দের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কুরআন-সুন্নাহর আইনের মাধ্যমে এমন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তরুণ ছাত্রসমাজ ও জনগণের চাহিদার আলোকে সেই কাঙ্ক্ষিত ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
২১ নং জামালখান ওয়ার্ড আমীর মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং কোতোয়ালী থানার আমীর আমির হোসাইন। বক্তব্য দেন ডা. পারভেজ ইকবাল শরীফ, নায়েবে আমীর নুরুন্নবী মিয়া, সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মুহাম্মদ আক্কাস উদ্দীন, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK