1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মদিনের উদ্বোধন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় দিনটি উপলক্ষ্যে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়াস্থ তাঁর বাস্তুভিটায় দুই দিনব্যাপী গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চনাটক ও গ্রামীণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। গত বুধবার বিকেলে গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ও আলোচনা সভার মধ্যদিয়ে বার্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোছা. শারমিন আক্তার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। সভায় অমর সাহিত্যিকের সাহিত্যকর্মের উপর বিস্তারিত আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান।
আলোচনা সভা শেষে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে অনুষ্ঠিত হয় গাজী মিয়ার বস্তানী ও উদাসীন পথিকের মনের কথা অবলম্বনে “কারো কিছু বলার নেই” নাটক মঞ্চায়ন করে লাহিনীপাড়া বিজয় নাট্যগোষ্ঠী। বৃহস্পতিবার সমাপনী ও আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে মঞ্চায়িত হবে কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু অবলম্বণে কয়া বাঘা যতীন থিয়েটারের পরিবেশনায় নাটক “ফুরাত নতীর তীরে” মঞ্চায়িতের মধ্যদিয়ে মধ্যরাতে শেষ হবে দুই দিনব্যাপী জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা। এদিকে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নাগরদোলা সহ হরেক রকমের পন্যসামগ্রীর দোকান পাট বসেছে বাস্তুভিটার আশপাশের এলাকাজুড়ে। দুর – দুরান্ত থেকে ছুটে এসেছেন নানান শ্রেণি পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK