1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অভিযানের প্রথম দিনেই ১.৬৫ একর জমি উদ্ধার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের প্রথম দিনেই অবৈধ দখলদারদের কবল থেকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ১০ কোটি ১৭ লাখ টাকার জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব জমির পরিমাণ ১.৬৫ একর। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

এ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী সদর উপজেলার দালাল বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়েছে। এ সময় সওজ-এর জমিতে থাকা ৭৫টি অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ ও ৯টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সড়ক বিভাগের অধীন কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) আঞ্চলিক মহাসড়কের ১০৪ কিলোমিটার হতে ১১০ কিলোমিটার অংশে অভিযান চালানো হয়েছে।

এ উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সদর উপজেলার দালাল বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের শুরু হয়। এ অভিযানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

পুরো জেলায় ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK