1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করায় ১২ দেশের মুদ্রাসহ আটক ২

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করার অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

এ সময় ১২ দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মুদ্রার মান বাংলা টাকায় ৪৮ লাখ ৬১০ টাকা।

আটককৃত দুজন হলেন- আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও নিতাই রায় বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ।

সেনাবাহিনী, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করে আসছে একটি চক্র। ওই চক্রকে ধরতে আজ সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় দুই প্রতিষ্ঠান থেকে ১২টি দেশের মুদ্রা জব্দ করা হয়, যার মূল্য বাংলাদেশি টাকায় ৪৮ লাখ ৬১০ টাকা। অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK