1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের জেল, সরঞ্জাম ধ্বংস

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত

চেল্লাখালী নদীর বন বিভাগের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে পৃথক মেয়াদে জেল ও ১২টি মিনি ড্রেজারসহ বালু উত্তোলনে ব্যবহৃত অসংখ্য সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান নেতৃত্ব দেন। এ সময় ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্যরা অভিযানে অংশ নেন।

অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬), একই গ্রামের নজরুল ইসলাম (৩৮) ও শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), একই গ্রামের হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪০) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK