1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অবৈধভাবে চিপস-চানাচুর-আইসক্রিম তৈরি, দুই কারখানায় জরিমানা ৩ লাখ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় অবৈধ কারখানা দিয়ে খাদ্যপণ্য ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে দুইটি কারখানা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মতিন ফুড প্রডাক্টসের মালিক আব্দুল মতিনকে দুই লাখ টাকা ও নিউ পপুলার আইসক্রিমের মালিক মো. নুরনবীকে এক লাখ টাকা জরিামানা করা হয়।

অভিযানে কারখানাটি সিলগালা করে ৪৮০ কেজি চানাচুর, চিপস ও ঝালমুড়ি ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলি ও জেলা শহরের বাড়বাড়ি এলাকায় পৃথক অভিযান চালানো হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী ও ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্র, কয়েক বছর ধরে আবদুল মতিন অবৈধভাবে কারখানা দিয়ে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মেয়াদহীন চিপস, ঝালমুড়ি ও চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছে। তার প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র নেই। নির্দিষ্ট মেয়াদহীন এসব খাবার মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এনএসআই’র তথ্যমতে অভিযান পারিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানের মালিক মতিনের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৫০ কেজি খোলা চানাচুর, ১৫০ কেজি খোলা চিপস ও ১৮০ কেজি খোলা ঝালমুড়ি ধ্বংস করা হয়।

এদিকে রাসায়নিক দ্রব্য, পৌরসভার লাইনের পানি দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করে আসছে নিউ পপুলার নামে একটি প্রতিষ্ঠান। এতে যৌথ অভিযানে পপুলারের মালিক মো. নুরনবীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK