
লক্ষ্মীপুরের রামগঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে এখন এক–এগারোর আশঙ্কা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা তুঙ্গে। 'সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করে নির্বাচনে বিলম্ব' মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা। এ প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই। আমরা এক–এগারো চাই না। একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হবে।
শনিবার সন্ধ্যার রামগঞ্জ উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা ৩ আগস্টেই বলেছিলাম, ওয়ান–ইলেভেন চাই না। ওয়ান–ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে বলব, আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ–বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করি এই সংস্কারগুলো করার জন্য।
আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাহফুজ আলম আরও বলেন, ‘আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকব না।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.