চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিলে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে সোমপাড়া কলেজে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“নিয়ন্ত্রণ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”-এ নিয়ে পক্ষ ও বিপক্ষ দলের সাথে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিপক্ষ দল বিজয় লাভ করে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার দে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ম্যানেজার মো. বেলাল হোসেন, সহকারি অধ্যাপক আরিফুল ইসলাম, জৈষ্ঠ প্রভাষক নাসির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান শেখ, প্রশান্ত মজুমাদর।
বির্তক প্রতিযোগীতা শেষে প্রতিযোগীদের মাঝে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.