বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পৌরমেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখতসহ আওয়ামীলীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রবিবার দুপুরে দ্রæত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অন্য চার আওয়ামীলীগ নেতা হলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুহেব চৌধুরী, সাধারন সম্পাদক জুবায়ের আহমদ অপু, সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান।
এদিকে আদালত থেকে কারাগারে নেওয়ার এক পর্যায়ে আওয়ামীলীগ নেতাদের জয় বাংলা স্লোগান দিতে শুনা যায়। তাদের সাথে আরো নেতাকর্মীরাও স্লোগান শুরু করেন। বিশৃ্খংলা এড়াতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
উল্লেখ্য গত ৪ আগষ্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে দোয়ারাবাজারের জহুর আহমদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ২রা সেপ্টেম্বর জহুরের বড়ভাই হাফিজ আহমদ বাদি হয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান আসামী করে সুনামগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯৯ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো অনেককেই আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে পুলিশ গ্রেফতার করে। তারা বেশকিছুদিন কারাবাসের পর এখন জামিনে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.