
নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের সোমপাড়া পুরুষোত্তমপুরে অবস্থিত সালামিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে গত ১২ ডিসেম্বর এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে। শত-শত মুসুল্লির উপস্থিতিতে, বিশিষ্ট সমাজ সেবক, আব্দুল করিম রিপন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে তাফসির ফেস করেন হযরত মাওলানা মুহাদ্দিস রফিক উল্যাহ আফসারী।
বিশেষ অতিথি হিসেবে তাফসির ফেস করেন রামগঞ্জ দারুল উলুম ফাজিল মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান , মাওলানা মুফতী আব্দুল গনি মাছুম, হযরত মাওলানা মমিন উল্যাহ আব্বাসী, হযরত মাওলানা শাহাদাত হোসাইন মুরাদ। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ১নং সাহাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, আরো উপস্থিত ছিলেন মোঃ নূরুল হক, মোঃ মনিরুল আলম চৌধুরী, মোঃ আবদুল মান্নান পাটওয়ারী,মোঃ নাজমুল হাসান মিঠু, মতিউল করীম রিয়াদ,ইকবাল হাসান মাহমুদ সহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে নতুন ভবন নির্মাণ এর জন্য সকলের দান এর হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.