ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ট্যানারির বর্জ্য ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন সাভার উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠা কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ঐ এলাকায় ট্যানারির বিষাক্ত বর্জ্য রাতের আঁধারে পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কতিপয় ব্যক্তি। তারা উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত পরিত্যক্ত চামড়া দিয়ে মুরগির খাবার তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্যানারির বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরীর কয়েকটি মেশিন ভেঙ্গে ফেলা হয় ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এ কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.