
পিরোজপুর ভান্ডারিয়ায় ঢাকা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকে কেন্দ্র করে সারাদেশে সাংবাদিকদের উপর হামলা- মামলা ও হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কলম বিরতি ও মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।
গতকাল রবিবার (১০ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় ভান্ডারিয়া প্রেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার এর সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে ভান্ডারিয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম. রিয়াজ মাহামুদ মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক এইচ.এম. জুয়েল, মোঃ সামসুল ইসলাম আমিরুল, মোঃ শাহজাহান, মোঃ এনামুল কবির সোহেল সরদার, টি.এম. মনোয়ার হোসেন পলাশ,
মোঃ শহিদুল ইসলাম মল্লিক, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল ইসলাম সহ বক্তারা বলেন- সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের পূর্বক হত্যাকারিদের অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সেই সাথে সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। সাংবাদিকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, একটি অপশক্তি সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করতে দিচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.