প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ

-------------সর্বস্ব হারানোর মহা সম্ভাবনা----------------
-----------------সোহেল খান দূর্জয়------------------------
এই যে ছিপছিপে মাঝারি গড়নের কুশীলব তুমি
তোমার রয়েছে এই উন্নত গ্রীবায় খণ্ডিত মস্তক
তোমার রয়েছে এই নেত্রে কামাংখার তীব্র আহবান
সত্যিই তোমার মৃন্ময়ী বেশে সম্মুখে এই দণ্ডায়মান
সিক্ত এলো কুন্তল রাশি মস্তকের মধ্যে সিথীরতা
তোমার কেশ রাশি বৃক্ষের দু-পাশে প্রবল বিস্তারিত
এই যে অতি যতনে কেশাচ্ছাদিত সৌদামিনীর চূড়া
তোমার কপোল তলে কৃষ্ণ তিলকে রূপের বিচ্ছুরণ
ওষ্ঠ ধর যেন বাজাতে চায় বিনাশিনী কোন এ বিনা
তোমার প্রেমে মৃদু ঢেউ খেলানো পাললিক জমিন
প্রসারিত পত্র লজ্জা হরণের আহ্বানে যে উন্মাতাল
এই যে সৃষ্টির নিতম্বের দায় যেন আজ গোবাক তরু
পদ পত্রে লুণ্ঠিত রাজ সিংহ দেহের যুদ্ধের দামামা,
তোমার প্রেমে মোহনিয় রূপের শীতলে যে শিহরন
যেন আজ হয়েছি আমি এ খুনের গন্ধে প্রেমাতাল।
তুমি চলে যাও মন্দাকিনী আমি মৃত্তিকায় মিশে যাব
তুমি চলে যাও মন্দাকিনী দেখতে চাই না তোমাকে
তোমার চোখের কোণে এই কঠিন বিজলির চমক
তোমার ঠোটের কোনে সম্মোহনী চিয়ারত আহবান
তোমার ভালোবাসায় কেন আমাকে ধুলায় মিশায়
তোমার এই যে রংচটা হৃদয়ের দক্ষিণের গলিতে
আমাকে তুমি ডেকো না আমি যে ভয়ে অস্থির হই
ওখানে রয়েছে তোমার প্রেমের ডাকাতের আস্তানা
আমি জানি এখানে সর্বস্ব হারানোর মহা সম্ভাবনা
তাই আজ আমি চলেই যাবো হারাবো দুর নীলিমায়
কথা দিলাম আমি আর আসবনা দেখবনা তোমায়।
জানি ভেঙে যাবে পাহাড়ের চূড়া খসে পড়বে নক্ষত্র
জানি তো ভূমিকম্প হবে মালয় থেকে সাইবেরিয়ায়
আবারও পুড়বে দেশ ছুটে আসবে নায়াগ্রার তাণ্ডব
অস্থিরভাবে খসে পড়বে লোম গুলি যাবে যে ঝরে
মড়মড় করে ভেঙে যাবে সকল মরা গাছের পাতা
আকাশের মেঘ গুলি উত্তরে জমা হবে হয়তোবা
আসতেও পারে ঝড় লন্ডভন্ড হয়ে যাবে বৃক্ষরাজি
জানি জলোচ্ছাসে ভেসে যাবে এপার থেকে ওপার
ঝড়ের এই তান্ডবলীলা বইবে যে সারা পৃথিবী জুড়ে
আমি তো আগুনের ঘ্রাণ বুকে নিয়ে বেচে থাকবো
এই যে শ্রাবণের লাখ অঞ্জলী জলে সাঁতার কাটবো
ভেঙে যাওয়া পাড়ে বাঁধব ঘরে সমাধি হবে আমার
এরপর মৃত্তিকায় মিশে যাবো আগের মতো করে
তুমি চলে যাও তোমাকে হারাতে চাই না যে আমি
তুমি চলতে দাও আমাকে আজ আমার মতো করে
সত্যিই যে আমি ভাবতে পারি না তুমি হারিয়ে যাবে
সত্যিই তোমার দেয়া কষ্ট গুলি বার বার জমে উঠে
আর বার বার বলে উঠে তোমাকে ভালবাসি বলে।