প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত

নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রশাসনকে পরিচ্ছন্ন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে বাংলাদেশ জামায়াত ইসলামি অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময় দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারি জেলারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানানোরও অনুরোধ জানান। তিনি বলেছেন, খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা নতুন করে আবার বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে বসে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রাখছেন। এই উষ্কানির কারণেই ছাত্র-জনতা ধানমন্ডির বাড়িসহ দেশের ৩৫টি জেলায় হামলা ও ভাঙচুর করেছে।
সুদীর্ঘ ১৭ বছর পর প্রথম বারের মতো শনিবার দুপুরে নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামির উদ্যোগে আয়োজিত এক বিশাল জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের বিভিন্ন জায়গায় এখনো হামলা হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীসহ ছাত্র জনতাকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে শান্ত থাকার আহ্বান জানান।
নেত্রকোণা জেলা জামায়েতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার পরিচালনায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়েত ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, জেলার সাবেক আমির অধ্যাপক মাওলানা এনামূল হকসহ নেত্রকোণা জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। বিকালে সম্মেলন শেষে সায়মুম ও মহানগর শিল্পী-গোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.