
শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরী গ্রাম দিয়ে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীতে যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে শ্রীবরদী উপজেলা প্রশাসন। ২৬ শে জানুয়ারি (রোববার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদুল হকের নেতৃত্বে পুলিশ,বিজিবি সদস্য ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় খরস্রোতা সোমেশ্বরী নদীর বালিজুরী ও রাঙাজান পয়েন্টে দিনের বেলায় প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫ টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দেয়া হয় ও ৩০ টি বাঁশের মাচা ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারি কমিশনার( ভূমি) মো: নাহিদুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করি। অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ডেজার মেশিন আমরা ভেঙে ফেলেছি। ধ্বংস করা হয়েছে ৩০ টি বাঁশের মাচা।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.