
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ০১ জানুয়ারী (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে পৌরশহরের মশক নিধন, জলাবদ্ধতা নিরসন ও খেলার মাঠ পরিস্কার পরিচ্ছন্নতাকরণ কার্যক্রম পরিচালনা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নুরুজ্জামান বাদল, বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী শাখার আমীর আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.