নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়নের শ্রীনগরে শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী করা হয়। ইউনিয়ন জামায়াতে সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আমীর মাওলানা আকতার হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুল বাছির, সিংবাহুড়া ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্র শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ নাঈম, সাধুরখিল ওয়ার্ড সভাপতি জয়নুল আবেদীন সজীব, ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মহসিন পাটোয়ারী, কড়িহাটি ওয়ার্ড সভাপতি শাহরিয়ার রসীদ খসরু, ওয়ার্ড সভাপতি শামসুল আলম, মাওলানা মাহবুবর রহমান মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখলা শ্রীনগর অফিস উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.