
শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) জুবায়েল খান। ৯ ডিসেম্বর (সোমবার) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর-২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এএসআই জুবায়েল খানের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন শেরপুরের সম্মানিত পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম ও নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় পুলিশ সুপার মহোদয় নভেম্বর/২০২৪ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ০৯ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ, ডিবির ওসি মো. সালেমুজ্জামান সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.