
শেরপুরে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে ১৩ জানুয়ারী (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাইদ মোঃকামারুজ্জামান (এন ডি সি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তোফায়েল আহমেদ, ডিডি এলজি শেরপুর।
কর্মশালায় অতিথিদের বক্তব্যে সাইবার নিরাপত্তা বিষয়ক নানা বক্তব্য উঠে আসে, সাইবার বুলিং হতে সুরক্ষা , ডিজিটাল ডিভাইসের নিরাপদ ব্যবহার, অনলাইন ইন্টারনেটের নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত ব্যবহার সহ সাইবার নিরাপত্তার জন্য উত্তম চর্চাসমুহ নিয়ে নানা বিষয়ে আলোচনা করা হয়।কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.