
শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে শহরের নয়ানী বাজার এলাকায় চাল,কাঁচাবাজার ও মনোহারির খুচরা ও পাইকারী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান জানান, এই টাস্কফোর্স নিয়মিত বাজার মনিটরিং করতে অভিযান পরিচালনা করছে। আজকে বাজারে ঘুরে ঘুরে মূল্য তালিকা টানানো আছে কিনা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার হচ্ছে কিনা, পাটের বস্তা ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, ওজন ঠিক আছে কি না- সেগুলো পরীক্ষা করা হয়েছে। আজকে ব্যবসায়ীদের সতর্ক করা হলো। পরবর্তীতে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.