
শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে চালক ও হেলপারদের নিয়ে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে ডিসেম্বর (রোববার) সকাল ১১টায় শেরপুর অষ্টমীতলা আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল সম্মেলন কক্ষে টিআই (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
কর্মশালায় তিনি চালক ও হেলপারদের সবসময় সতর্ক থেকে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা। যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখাসহ ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য নিরুৎসাহিত করা হয়। এছাড়াও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.