
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে প্রতি বছরের ন্যায় আগামী ২৯ শে ডিসেম্বর রবিবার বাদ আসর বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করবেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:) ও দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করবেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শায়েখ ফুয়াদ বিন আব্দুল আজীজ (দা:বা) ঢাকা থেকে আগত সহ আরো স্থানীয় ওলামায়ে কেরামগন ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করবেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের য়োরম্যান জিয়াউর রহমান খোকন। উক্ত এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছরের ন্যায় প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর দুরান্ত থেকে গাড়ী ভরে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ঘটবে। তিল পরিমান জায়গা থাকবেনা উক্ত ময়দায়ে। ইতিমধ্যে ওয়াজ মাহফিলের ময়দানের প্যান্ডেল নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, পুরুষ ও মহিলাদের বসিবার জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারন করে প্যান্ডেল নির্মানের কাজ চলছে। শুধু পার্কের মাঠেই নয় আলাউদ্দিন নগরের ওলিতে গলিতে ধর্মপ্রান মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাড়িয়ে থেকে দোয় ও ওয়াজ শুনতে হবে গত বছরের ন্যায়। আয়োজকদের সাথে কথা বললে তারা জানান, আমরা আশা করছি প্রতি বছরের ন্যয় এবারো প্রধান বক্তার ওয়াজ মাহফিল শুনতে স্থানীয় ধর্মপ্রান মুসল্লি সহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রান মুসল্লিদের আগমন ঘটবে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.