প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
শাহ আমানত সেতু (নতুন ব্রীজ) টোল প্লাজায় অনভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী, ভোগান্তিতে দক্ষিন চট্রগ্রাম

শাহ আমানত সেতুর (নতুন ব্রীজ) টোল প্লাজায় উভয় পাশে প্রতিনিয়তই লেগে থাকে যানজট।এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কক্সবাজার,বান্দরবান সহ দক্ষিণ চট্রগ্রাম থেকে আসা মুমূর্ষু রোগীর এ্যাম্বুল্যান্স, শিশু, বৃদ্ধসহ চলাচলকারীদের।বিশেষ করে সন্ধ্যার পর থেকে মইজ্জ্যারটেক থেকে শুরু করে সেতুর টোল প্লাজা পর্যন্ত দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন।
আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায় নতুন ও অনভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী দিয়ে টোল প্লাজা পরিচালনা করার কারনে অনেক সময় নষ্ট হয়। অনভিজ্ঞতার কারণে তারা ধীর গতিতে কাজ করছে। যার কারণে যাত্রীদের এই দুর্ভোগ।এদিকে, শাহ আমানত সেতুর টোল প্লাজার যানজট নিরসনে দুই পাশে আরও দুটি লেইন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন দৈনিক অনন্ত বাংলাকে বলেন, শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় যানজট নিরসনে বিদ্যমান টোল প্লাজার দুই পাশে আরো দুটি লেইন বাড়ানো হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ওয়ার্ক অর্ডার পর্যায়ে আছে। আমরা আশা করছি জানুয়ারিতে কাজ শুরু হবে।
মইজ্জ্যারটেক এলাকার ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বলেন, এই রুটে যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন যানজট নিয়ন্ত্রণ রাখতে। তবে টোল প্লাজায় কর্মরত যারা তাদের আরো গতি বাড়াতে হবে বলে মনে করে এই কর্মকর্তা।
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকার সংযোগ স্থাপনকারী এই সেতুর যানজট দ্রুত নিরসন না হলে অর্থনীতি ও পর্যটনখাতও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.