প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
শাহ আমানত বিমানবন্দর থেকে আজ ৫ ফ্লাইট বাতিল ঘোষণা

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সকাল পর্যন্ত হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার সকালে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫টি ফ্লাইট বাতিল ঘোষণার এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে সেহেতু আজ সকালে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি–৪০১ (OV-401) হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল ৮টা ১৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে ওভি–৪০২ (OV-402) ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশে ৯টা ৩০ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সকাল পর্যন্ত হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.