প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
শহরে চা বিক্রি করেই সংসার চলে ৬৫ বছর বয়সী রতন সাহার

চা বিক্রেতা রতন সাহা বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। জীবনের এই শেষ সময়ে এসেও চা বিক্রি করেই জীবন চলে তার। জানা যায়,২০০১ সাল থেকে রতন সাহা নেত্রকোনা শহরের মালনী রোড এলাকায় সুনামের সাথে চা বিক্রি করে আসছেন। রতন সাহার পরিবারে স্ত্রী সহ দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে চা বিক্রি করেই খুব কষ্টে দিন পার করছেন রতন সাহা। চা বিক্রি করেই দুই মেয়ে ও দুই ছেলের বিয়ে দিয়েছেন রতন সাহা। রতন সাহার পৈতৃক বাড়ি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের পাঁচ কাহুনিয়া গ্রামে তিনি তার কর্মের জন্য নেত্রকোনা শহরের মালনী আস্রম এলাকায় ২৪ বছর ধরে বসবাস করে আসছেন। কখনো প্রখর রোদ, আবার কখনো বৃষ্টিতে ভিজে চায়ের দোকানে গিয়ে তিনি চা বিক্রি করেন।তার চোখে-মুখে বইছে অভাব-অনটনের ছাপ। দিনশেষে ৩শত থেকে ৪শত টাকা আয় হয় তার। এতেই কোনো মতে চলে সংসার।
রতন সাহার দোকানে চা খেতে আসা লাল মিয়া জানান, রতন সাহা অনেক আগে থেকেই এখানে চা বিক্রি করে আসছেন। আমি তার বানানো চা নিয়মিত পান করি। মাঝে মাঝে অবাক হই এই বয়সে এসে তিনি কিভাবে এতো ভালো চা বিক্রি করে। প্রতিদিন তার চায়ের প্রতি আমার আলাদা একটা নেশা থাকে। এরকম আরো বেশ কয়েকজন ব্যক্তি জানান, এই বৃদ্ধ লোকটিকে দেখলে অনেক মায়া লাগে। তার বানানো চা আমরা সব সময় খাই। সকালে এবং বিকেলে তার চা পান করে থাকি। অনেক ভালো করে চা বানান তিনি।
চা বিক্রেতা রতন সাহা বলেন, প্রায় ২৪ বছর ধরে আমি এখানে চা বিক্রি করে আসছি। এই চা বিক্রি করেই প্রতিদিন ৩শত থেকে ৪শত টাকা আয় হয়। আমি বুড়ো মানুষ, এই বয়সে ভারী কাজও করতে পারি না। এই ব্যবসা করতে আমার কোনো কষ্ট হয় না। তাছাড়াও চা বিক্রি করতে তেমন কোনো পুঁজি লাগে না। কোনো ভালো দোকান নিলে অনেক টাকার প্রয়োজন। এমনিতেই কষ্টে আছি। মানুষ আমাকে ভালোবেসে এক কাপ চা খেয়ে যায়। এভাবেই কোনো রকমে সংসার চলে আমার।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.