প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে উপজেলা প্রশাসন লালমোহন, ভোলা এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শোহেল আজীজ শাহীন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মো. জাকির ইমরান,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিদায়ী নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন,
দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলে আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.