প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা নূরানী বিভাগের ধারাবাহিক সাফল্য

ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় দুই জন শিক্ষার্থী এবার পুরস্কারপ্রাপ্ত হয়েছেন । শনিবার (২৮ ডিসেম্বর) নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)এর প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব ক'টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থীরা।
লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিকা আক্তার, বিবি যুবাইদা। ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এর আগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালের নূরানী বোর্ড পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩ জন পুরস্কার পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগ জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন।
এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.