প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:২০ অপরাহ্ণ
লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ।
২০২৪-২০২৫ অর্থ বছরের খরিফ/২( ২০২৫- ২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে রোপা আমন ধান বীজ, মরিচ হাইব্রিড বীজ, উফশী জাতের শাক সবজির বীজ এবং রাসায়নিক সার লালমোহন উপজেলার ৪২০০ জন ধান চাষির মাঝে ধানের বীজ ও ২০ কেজি করে সার, ৯০ জন সবজি চাষির মাঝে বীজ ও ৫ কেজি করে সার ও ৪০০জন মরিচ চাষি মাঝে বীজ ও ৫ কেজি সার বিতরণ করা হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.