লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা সোমবার সকালে উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছান। পরে পরিষদের চলমান কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া ও নাগরিক সেবার মান পরিদর্শন করেন।
এরপর তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান এবং অফিসের রেজিস্টার, নথিপত্র ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ইউএনও বলেন, “সাধারণ মানুষ যেন সহজে ও স্বচ্ছভাবে সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতেই আমাদের এই পরিদর্শন। কোথাও কোনো অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় স্থানীয় ইউপি সচিব, ভূমি সহকারী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.