
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নবগঠিত লক্ষ্মীপুর জেলা কমিটির নেতারা সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলার ইউনিট প্রধান মো. আবদুল মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের আবদুল মালেক এর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
এর আগে বুধবার সংগঠনের নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে ২২ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে দৈনিক বাংলাদেশ সমাচার–এর লক্ষ্মীপুর প্রতিনিধি এ কে এম মাহমুদ রিয়াজ সভাপতি এবং দৈনিক সমকাল–এর রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসাইন (সুমন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি মো. আলমগীর হোসেন, শাহরিয়ার কামাল, আরিফুর রহমান, রেজাউল করিম পারভেজ ও মনির হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, আবু মো. মনজুরি আলা ও জনি সাহা; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী; সহ–সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন ও স্বপ্নীল চৌধুরী; অর্থ সম্পাদক নাজমুল হোসেন; সহ–অর্থ সম্পাদক মো. সোহেল; দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন; সহ–দপ্তর সম্পাদক মো. আরজু হোসেন এবং প্রচার সম্পাদক ইসমাইল হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ মাহমুদ বিনু, কামাল হোসেন, শাহআলম ও আরিফ হোসেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও অ্যাডমিন) খাইরুল ইসলাম আল আমিন এ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.