
লক্ষ্মীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে চর লরেন্স বাজারের আগে এমন দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। তিনি জানান, রামগতিতে জামায়াতের একটি প্রশিক্ষক সভায় উপস্থিত হওয়ার জন্য প্রাইভেটকার যোগে জেলা জামায়াতের আমীর লক্ষ্মীপুর থেকে রওনা হন। এ সময় লরেন্স বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ছাড়াও লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম ও ড্রাইভার জাকির হোসেন আহত হন। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
আহত জহিরুল ইসলাম বলেন, রামগতিতে সাংগঠনিক অনুষ্ঠানে যোগদানের জন্য যাওয়ার পথে প্রাইভেটকারের টায়ার পাংচার হয়ে যায়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.