
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির যুবদল নেতা আব্দুল মন্নান ছুট্টুর জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জের মুসলিমাবাদ এলাকায় ঘর নির্মাণের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউসুফ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিটন, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
জানা গেছে, প্রায় নয় বছর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির এক মিছিলে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগের হামলার শিকার হন ছুট্টু। ওই সময় তার বাম হাতের একটি আঙুল কেটে যায় এবং ডান পায়ের রগ ছিঁড়ে যায়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন বলেন, “ছুট্টুর চিকিৎসা ও বসবাসের অবস্থা সম্পর্কে জানতে পেরে কেন্দ্রীয় নেতারা ব্যবস্থা নেন। ঢাকায় তার উন্নত চিকিৎসার পাশাপাশি পুরোনো টিনের ঘর ভেঙে নতুন বিল্ডিং নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।” তিনি আরও জানান, বুধবার ঘর নির্মাণের প্রয়োজনীয় অর্থ ছুট্টুর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.