লক্ষ্মীপুরে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের মান উন্নয়নের জন্য ইসলামী বীমার বৈশিষ্ট্য, কর্মপ্রণালী, অবলিখন অ্যান্ড সার্ভিসিং দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী জেলা সার্ভিস সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী নাঈম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা মডেল ডিভিশনের সম্মানিত ইনচার্জ বীমা শিল্পের অগ্রনায়ক মজিবুর রহমান, প্রধান আলোচক ছিলেন কোম্পানির এসইভিপি অ্যান্ড ইনচার্জ মো. আজাদ হোসেন, প্রশিক্ষক ছিলেন মো. সালাহ উদ্দীন ও আজিজুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এসভিপি এবং লক্ষ্মীপুর মহিলা জোনের ইনচার্জ শাহানা ইয়াছমিন, রায়পুর জোনের ইনচার্জ কোম্পানির এসভিপি মো: জাকির হোসেন, কমলনগর জোনের ইনচার্জ সাংবাদিক নাজমুল হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাকিব হোসেন, সংগ্রাম প্রতিদিন এর জেলা প্রতিনিধি ফিরোজ আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.