
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন আগামী ডিসেম্বরের মধ্যে জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
রোববার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কয়েক শ সরকারি কর্মচারী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন বৈষম্যসহ নানা সমস্যায় ভুগছেন। দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যমান বেতন কাঠামো আর কার্যকর নয়। তাই নতুন বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও বেতন কমিশনের বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা না এলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.