প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গামারীর গোল কাঠ জব্দ করা হয়েছে। বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় উক্ত অভিযান পরিচালনা করে ৩৭ বিজিবি রাজনগর জোন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি ) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কাছে খবর আসে, দায়িত্বপূর্ণ এলাকার সাদিয়াছড়া নামক স্থানে একদল চোরাকারবারী অনুমোদনবিহীন বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে ১টি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৪২ সিএফটি অবৈধ গামারী কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,১৩,০০০/- (দুই লক্ষ তেরো হাজার) টাকা।
এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ গোল জব্দ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.