প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ
লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুড়ি গুড়ি হালকা বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১ টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিক সুত্রে জানাযায়,সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দশ মিনিটের মাঝারি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে,তখনি জাবেদের শরীরে বজ্রপাতের আঘাত লাগে। তাৎক্ষণিকই তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.